মুফতী আমজাদ হোসাইন আশরাফী ইসলামি আন্দোলনের বিরুদ্ধে অভিযোগ
মুহতারাম মুফতী আমজাদ হোসাইন আশরাফী ইসলামি আন্দোলনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে লম্বা দেখা দিলেন তিনার আসন কেন ছাড় দেওয়া হয়নি ⁉️
![]() |
| মুফতি আমজাদ হোসাইন আশরাফী হাফি. |
এই সুযোগে জাশির বট বাহিনি এবং তিনার দলের লোক সেই পোস্টের কমেন্ট বক্সে ইসলামি আন্দোলনের বিরুদ্ধে করুচিপূর্ণ মন্তব্য করতে ঝাপিয়ে পড়লো!
তার ব্যতিক্রম হিসেবে তিনার অভিযোগের আলোকে সচেতন মহলের যৌক্তিক কিছু কমেন্ট পেয়েছি, সেগুলো থেকে এখানে কিছু কমেন্ট হুবহু তুলে ধরলাম!
👇
ভাই,ইসলামী আন্দোলন বাংলাদেশ অনেক জায়গায়ই ছাড় দিয়েছে। যা আপনিও জানেন। কিন্তু ইসলামী আন্দোলন কি কোথাও কারো কাছ থেকে কোন সহযোগিতা পেয়েছে? নূন্যতম সমর্থনও কি জুটেছে? আমার আসনে বাংলাদেশের খেলাফত মজলিসের অনেক ভাইয়েরাই ছিল জামাতের প্রচারণার অগ্রভাগে। আমাদের সাথে না থাকুক অন্তত চুপও তো থাকতে পারতো। এতেও আমাদের অনেক ফায়দা হত।
✍️ Mufti Shamsuddoha
আপনি ছিলেন দলীয় প্রার্থী,
ইসলামী আন্দোলন মামু নুল হ ক সাহেবের আসনে প্রার্থী প্রত্যাহার করেছিলো। এটাও উদারতা। কয়টা আসনে এমন উদারতা দেখানো যায় বলুন। কেননা তাদের ভোটের ফিগার অনুপাতে উচ্চকক্ষের প্ল্যান হাতে ছিলো। সেহেতু ২০ হাজার ভোট কেউ কি বাদ দিবে বলুন?
✍️মাহমুদ বিন মাদানি
আপনাকে আল্লাহ একদিন সংসদে নিন এই দোয়া করি
অতঃপর একটা কথা বলি আপনাদের দলের আমীর বললেন ইসলামী আন্দোলন জোটে না থাকায় কোন প্রভাব পড়বে না তবুও তাকে সর্বোচ্চ সম্মান দিয়ে তার দুইটা আসন ছেড়ে দেওয়া হয়েছিলো বিষয়টা একটু চিন্তা করুন।
ইসলামী আন্দোলনেও আপনার আসনের মত অনেকগুলো সম্ভাবনাময় আসন ছিল যেখানে তারা দ্বিতীয় স্থান অধিকার করেছেন ওই জায়গা গুলোতে আপনারা কতটুকু সহমর্মিতা দেখিয়েছেন??? একজনও কি তাদেরকে সম্মান দেখে আসন ছেড়ে দিয়েছিলো????
✍️Mahfujur Rahman Sirazy
আপনি আগে প্রার্থী ছিলেন নাকি অধ্যাপক মাহবুব ভাই ছিলেন? মাহবুব ভাইয়ের মতো আল্লাহভীরু মানুষ থাকতে আপনি জেনেশুনে শেষের দিকে কিভাবে মাঠে নামেন? অন্তত ১ বছর আগে হলেও ন্যায্য ছিল। ক্ষমতার অতি লোভ মানুষকে ক্ষতিগ্রস্ত করে। এখন চেয়ারম্যানও হারালেন।
আপনি এক বছর আগে থাকলে আন্দোলন হয়তো প্রার্থী দিতো না। এমন সময় আসলেন দলের কেউ এটা মানতো না। অতএব নিজেরও কিছু আত্মসমালোচনা করুন!
✍️ নোমান আহমাদ শিবলী
আপনার মতো আলেম জামায়াতের মতো দলের সাথে থাকলেন কি করে ? আপনারা আলেম পরিচয় দিয়ে শরিয়া বিরোধী লোকদেরকে ইমাম মানলেন কি করে ? আপনি যদি সতন্ত্র থেকে দাড়াতেন তবে আপনাকে ইসলামী আন্দোলন আলেম হিসেবে সমর্থন দিতো! আপনি যেখানে আলেম হয়েও নামে ইসলাম কাজে সেকুলার দলের প্রতিনিধি হলেন সেখানে আমরা যাই কি করে। তার পরেও আপনার দলের আমীর সাহেবের আসনে প্রার্থী দেই নি। আপনাদের মতো দলের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ গালি শুনতে হয়েছে। আপনারা জামায়াতের ইসলাম বিদ্ধেসি সকল কাজ সম্পর্কে জানার পরেও ২-৩ টা সীটের লোভে জোটে থাকলেন। সেকুলারদের সাথে জোট করে ইসলামের কি উপকার করতেন জাতি তা জানে। যখন জামায়াত শরয়ি বিধান নিয়ে বিরূপ মন্তব্য করলো তখন আপনারা এটাকে জায়েজ করার জন্য পক্ষে সাফাই গেয়েছেন। এটাওকি ইনসাফ ছিলো ? ইসলামের নামে মুসলমানদেরকে বোকা বানিয়ে ক্ষমতায় যাওয়ার রাজনীতি আলেমরাও করবে ?
✍️Md Jakir Hossain
আপনি যে আলেম চাদপুরের কাসেমী সাহেবও সেই আলেম কই তাকে আপনার দল ছাড় দিছে? দেয় নাই। কলরব এর বদরুজ্জামান এর আসনে ছাড় দিছে? দেন নাই।
আপনি যেমন আলেম এমন শত শত আলেম চরমোনাই পীরের সংগঠন এর বিরুদ্ধে আপনার দল প্রার্থী দিছে।এবং মামুনুল হক সাহেব এর মত ব্যক্তি মুখ ভেট"কাই বলছে চরমোনাই জোট থেকে চলে গেছে তাতে কি হইছে জোটের কোন ক্ষতি হবে না।আপনার দলের আমির বলছে ক্ষতি হবে না।আপনি বলতেছেন ক্ষতি হইছে তাহলে কে সত্যবাদি?
চরমোনাই কত বড় উদার মনের মানুষ হলে এ-তো কিছুর পরও মামুনুল হক সাহেব এর দুইটি আসন থেকে প্রার্থী প্রত্যাহার করে নেয়।অথচ মজলিসের হাজারো পোলাপাইন চরমোনাই পীরকে প্রতিটি সেকেন্ডে গালি দেয়।
আমি আপনাকে সম্মান করলে আপনিও আমাকে সম্মান করা দরকার।কই আপনারা কোথায়ও কি সম্মান করছেন? শুধু একটা আসন দেখান যেখানে আমাদের সম্মান করছেন।
✍️Aminul Islam Bin Sultan
রায়পুরার অবস্থা আপনার মতোই, যেখানে বদরুজ্জামান ছিলো সেখানে কেন তাইজুল সাহেবকে দিলো। যেখানে বদরুজ্জামান মাঠঘাট গুছিয়ে এনেছে সেখানে হঠাৎ কেন জোট ভাঙ্গার পর তাকে দিয়ে নির্বাচন করাতে হলো। প্রশ্ন করলে প্রশ্ন বাড়বে শায়েখ। আগামীতে মুনাফিকদের ছেড়ে কওমি ঘরনা আলেমরা ঐক্যবদ্ধ হয়ে যান। সেটা ভালো হবে। জামায়াতে কোনদিন চাইবে না কওমি আলেমরা সংসদে যাক।
✍️Jakariya Al Hosain

Comments
Post a Comment