মুনাফেক কে?? জামাত! নাকি ইসলামী আন্দোলন!
মুনাফেক কে??
জামাত! নাকি ইসলামী আন্দোলন!
১/ লন্ডনে গোপন বৈঠক করেছে জামায়াত — কিন্তু মোনাফেক বলা হচ্ছে চরমোনাইকে।
২/ ভারতের সঙ্গে গোপন বৈঠক করেছে জামায়াত — তবু মোনাফেক তকমা চরমোনাইয়ের গায়ে।
৩/ লিয়াজোঁ কমিটির বৈঠক এভয়েড করেছে জামায়াত — অথচ মোনাফেক চরমোনাই!
৪/ একবাক্স পলিসি ও সমঝোতার রূপরেখা দিয়েছে চরমোনাই; জামায়াত পরে এসে জমিদারি ফলাচ্ছে — তবু মোনাফেক চরমোনাই।
৫/ একবাক্স পলিসির মূলনীতি ছিল—সব সিদ্ধান্ত হবে সর্বসম্মতিক্রমে। জামায়াত একক সিদ্ধান্তে কয়েকটি দলকে ইনক্লুড করল — তবু মোনাফেক চরমোনাই।
৬/ আসন বিন্যাসও হওয়ার কথা ছিল সর্বসম্মতভাবে। জামায়াত এককভাবে কয়েকটি দলকে আসন দিয়ে দিল — তবু মোনাফেক চরমোনাই।
৭/ সমঝোতার প্রধান ভিত্তি ছিল ইসলাম ও ইসলামী শরীয়ত বাস্তবায়নের অঙ্গীকার। জামায়াত প্রকাশ্যে শরীয়াহ আইন বাস্তবায়ন না করার প্রতিশ্রুতি দিল — তবু মোনাফেক চরমোনাই।
৮/ জামায়াত নিজেরাই ঘোষণা করেছে—এই জোট ইসলামী জোট নয়। এরপর ইসলাম প্রশ্নে যে দল সরে দাঁড়াল, জামায়াত-শিবির তাকেই বলছে: মোনাফেক, ইসলামের সাথে বিশ্বাসঘাতক, উম্মাহর দালাল (!) — তবু মোনাফেক চরমোনাই।
বাহ! কী অদ্ভুত দাঁড়িপাল্লার ইনসাফ!

Comments
Post a Comment