ইসলামী আন্দোলনের তৃনমূল নেতাকর্মীদের প্রতি আমি কৃতজ্ঞ

ইসলামী আন্দোলনের তৃনমূল নেতাকর্মীদের প্রতি আমি কৃতজ্ঞ। তাঁরা নিঃস্বার্থভাবে রাতদিন পরিশ্রম করে কাজ করেছেন। অনেক দিনমজুর-শ্রমজীবী ভাইদের দেখেছি সবকিছু ফেলে রেখে রাত জেগে পাগলের মতো কাজ করতে। 

ইব্রাহিম খলিল হাফি.

তৃনমুল সংগঠনের প্রতিটা নেতাকর্মী তাঁরা তাদের সর্বোচ্চ টা দেওয়ার চেষ্টা করেছেন। ইসলামী আন্দোলনের কাজ কে এগিয়ে নিতে এই ত্যাগের প্রতিদান নিশ্চয়ই আল্লাহ সুবহানাহুওয়া তাআলা তাদেরকে দিবেন। 

আমাদের নির্বাচনের ফলাফল নিয়ে আমি মোটেও হতাস নই। কারণ আমাদের প্রস্তুতি এবং কাজ অনুযায়ী আমরা ফল পেয়েছি। এটা নিয়ে আমার কোন দুঃখ,আক্ষেপ বা অভিযোগ নেই। শুধু ভবিষ্যতের প্রস্তুতি থাকবে। 

দ্বীন প্রতিষ্ঠার সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে লক্ষ লক্ষ মানুষের শ্রম,ঘাম ও সপ্ন জড়িয়ে আছে

তাই আমি ঘোষণা দিয়েই বলছি এই সংগঠনকে এগিয়ে নিতে তিনশ টাকার একটি স্টাম্পে আমি আমার নিজের জীবন,সময় এবং সম্পদ ইসলামী আন্দোলনের নামে লিখে দিতে প্রস্তুত কিন্তু শর্ত হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভবিষ্যতের একটি সুস্পষ্ট রূপরেখা তৈরি করে আমাদেরকে দিতে হবে। আমরা সুস্পষ্ট কোনো টার্গেট এবং পরিকল্পনা ছাড়া আর একটি দিনও অতিবাহিত করতে চাই না। এভাবে সফলতা আসবে না ভাই। 

ভবিষ্যতে ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিঃস্বার্থভাবে সবকিছু আমরা উজাড় করে দিতে প্রস্তুত কিন্তু নিঃশর্তভাবে নয় ইনশাআল্লাহ।

Comments

Popular posts from this blog

মুফতী আমজাদ হোসাইন আশরাফী ইসলামি আন্দোলনের বিরুদ্ধে অভিযোগ

বাচ্চাদের হাতের দিকে একটু খেয়াল করুন! কিছু দেখতে পাচ্ছেন?

হাটহাজারী মাদ্রাসায় মওদূদীবাদী জামায়াত- শিবিরের হামলার ইতিহাস।