ইসলামী ছাত্র আন্দোলন বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত হয়েছে।

ইসলামী ছাত্র আন্দোলন বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত হয়েছে।



প্রেস বিজ্ঞপ্তি

তারিখ: ১৬-০২-২০২৬

স্থান: উপজেলা কার্যালয়

আজ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ইয়াসিন আমিনী, জয়েন্ট সেক্রেটারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, চট্টগ্রাম দক্ষিণ জেলা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ফয়সাল, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, চট্টগ্রাম দক্ষিণ জেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোবারক হোসাইন আসিফ, সাবেক সভাপতি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, চট্টগ্রাম দক্ষিণ জেলা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহাম্মাদ আরিফুল্লাহ এবং সঞ্চালনা করেন অত্র শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মুসারত হোসাইন। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, ইসলামী সমাজ বিনির্মাণের লক্ষ্যে ছাত্রসমাজকে যোগ্যতা অর্জনের পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে।

বক্তারা আরও উল্লেখ করেন যে, সমাজে ন্যায়, মানবিকতা ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি তরুণ সমাজকে সচেতন, আদর্শবান ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয় এবং উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়।


প্রেরক:

আহমেদ ছগীর

দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

বাঁশখালী উপজেলা শাখা

Comments

Popular posts from this blog

মুফতী আমজাদ হোসাইন আশরাফী ইসলামি আন্দোলনের বিরুদ্ধে অভিযোগ

বাচ্চাদের হাতের দিকে একটু খেয়াল করুন! কিছু দেখতে পাচ্ছেন?

হাটহাজারী মাদ্রাসায় মওদূদীবাদী জামায়াত- শিবিরের হামলার ইতিহাস।